ডেঙ্গুতে একজনের মৃত্যু

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৭:৩৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৭:৩৫:১৫ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং সিটি করপোরেশনের বাইরে ৮ জন, বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪ জন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৬ জন, ময়মনসিংহ বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ২ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১০ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৮৮ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]