সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (৯ মে) বিকেল সোয়া ৪টায় র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-১২ সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ ।
তিনি জানান, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত নারী (৫২) কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।