ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলভার উদ্ধার

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৪৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৪৬:৩২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলমের মিল চাতাল সংলগ্ন লাচ্ছি নদীর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি রিভলভার উদ্ধার করে থানা পুলিশ। তবে উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা কিংবা কীভাবে সেখানে এসেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমানিক বলেন, অস্ত্রটির কোন মালিক পাওয়া যায়নি, এজন্য প্রাথমিক ভাবে জিডি করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  আমাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]