গুরুদাসপুরের মশিন্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়।

মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুরর হমান, শামীম আখতার সহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে। পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতি সহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।”

উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা পরিষদের কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের কাছে মাদক সেবীদের তালিকা চেয়ে ৭ দিনের সময় দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]