নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৪৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৪৩:১৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৮ মে) দিনগত রাতে রাজপাড়া, শাহমখদুম ও পবা থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ কামরুল হাসান পিয়াস (২৫), সে রাজশাহীর বাগমারা উপজেলার বাহিগাছা (পূর্বপাড়া) গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে, মোঃ আসাদুজ্জামান (২৪), সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চতুরপুর (নতুনপাড়া) গ্রামের মৃত আখতারুল ইসলামের ছেলে ও মোঃ সিফাত (২০), সে পবা উপজেলার বাগসারা (নওদাপাড়া) গ্রামের মোঃ আরিফের ছেলে ।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত তিন থানার অভিযানে ‍মাদক-সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]