আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি, কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীন ভাবে, স্পষ্টভাবে বার বার বলছেন আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, দাঁড়ি, কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও একই কথা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি।
জুলাই সনদ সম্পর্কে মন্ত্রী বলেন, জুলাই সনদ ৩৩ টা দল সাইন করেছেন। সেখানে বলা আছে কি কি ভাবে মানতে হবে। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন অনুযায়ী হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো এক্ট অব পার্লামেন্ট আকারে হবে আর কোনগুলো নরমাল আকারে হবে। সেটাকে বাইপাস করে একটি মহলের প্রেশারে এসে আইন করলেন নাম দিলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫।