মনিরুজ্জামান টুটুলের জানাযা নামাজ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২২:২১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর বাসার রোড নিবাসী এবং ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ বেগম শিখার স্বামী মনিরুজ্জামান টুটুলের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 এ সময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ,  এলাকাবাসী, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় মনিরুজ্জামান টুটুল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]