ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ্য টুটুলকে দেখতে গেলেন রাসিক প্রশাসক

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৫৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৫৬:৪৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ২৮ (পূর্ব) বিএনপির সভাপতি ওবায়দুল হোসেন টুটুল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় তার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিবারের সদস্যদের সাথেও তিনি কথা বলেন এবং রোগীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]