নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বনবেল ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রেজাউল করিম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, বুধবার (৬ মে) রাত ৮টা ৪৫ মিনিটে র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকার বাসিন্দা মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেফতার রেজাউল করিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।