সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০০:২০ অপরাহ্ন
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজের পাশে অভিযান চালিয়ে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলো: মোঃ শহীদুল ইসলাম (৩০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোগাছা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকার শফিকুল ইসলামের ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, শহীদুল দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]