রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ, সংকট কিংবা মানুষের বিপদের সময়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “জীন হেনরী ডুনান্টের মানবিক আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তরুণদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সাহাবুদ্দীন, মোঃ রেজাউল করিম, মীর মোজ্জামেল আলী এবং ইউনিট লেভেল অফিসার মীর্জা শামীম আহসান লাল। এ সময় রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।