জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার জীবননগরে ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার অভিযোগে তাফহিমুল হোসাইন (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার হাসাদাহ বাজারস্থ বাইতুল মামুর চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম হাসাদাহ বাজারস্থ বাইতুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এরপর ডা. তাফহিমুল হোসাইনকে সনদপত্র দেখানোর জন্য বলা হয়। সনদে অসংগতি পাওয়া গেলে তাকে আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা ও পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]