সিরাজগঞ্জে কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কলেজ শিক্ষকের সঙ্গে তার ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী পলি কুমারী (১৭) ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পলি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, একই কলেজের শিক্ষক রবিউল আলম (৪২) এর সঙ্গে তিনি অজানার উদ্দেশ্যে চলে গেছেন। অভিযুক্ত রবিউল আলম ওই উপজেলার কয়রা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পলির মা রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]