রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি নূরনবী গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪৩:২২ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূরনবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-১০(০২)১৪, ধারা ৯(১)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূরনবী (৫০) রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নূরনবী রাঙ্গুনিয়া উপজেলার ৫নং পারুয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

র‌্যাব-৭ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]