বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫৯:৫৮ অপরাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নুসরাত মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুজ্জামান ভুঁইয়া জানান, চিনকি আস্তানা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]