চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব -৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মামলার পলাতক আসামি মনির হোসেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে ) রাত ১০টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল পাঁচলাইশ থানাধীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মনির হোসেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার কালু মুন্সীর বাড়ির আব্দুল জব্বার হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, হাটহাজারী থানার মামলা নম্বর-০২, তারিখ ১ নভেম্বর ২০২৪-এর অধীনে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪১১/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।