ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৪৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৪৩:০২ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইল থানার আলোচিত গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি কাজলকে (৩৫) ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ মে) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৪, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানাধীন বিরলী বাজার স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে কাজলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শাপলা আক্তার (ছদ্মনাম) গত ১৯ এপ্রিল সুনামগঞ্জের ধর্মপাশা থেকে ময়মনসিংহের ভালুকায় স্বামীর বাড়িতে যাওয়ার পথে ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছান। রাত সাড়ে ১১টার দিকে ছোট সন্তানকে সঙ্গে নিয়ে সেখানে অবস্থানকালে কাজল তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া এলাকার একটি নির্জন হাওরে নিয়ে যায়। পরে সেখানে কাজলসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৬ এপ্রিল নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৪)।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]