নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৩৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে পুরিয়া করে গাঁজা বিক্রিকালে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাদেকুল দেওয়ান(৫০)। বাবার নাম মো. আব্দুল হামিদ। বাড়ি উপজেলার  পাঁড়ইল ( হঠাৎপাড়া)  গ্রামে। অপর জন হলেন নয়ন(২৯)। বাবার নাম সোলায়মান। বাড়ি উপজেলার  মিরাপাড়া গ্রামে। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগোর বাজারের পার্শ্ববর্তী স্থানে অভিযান চালিয়ে মো. সাদেকুল দেওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ । এসময় তাঁর কাছ থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে উপজেলার বাগরইল বাজার এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম  বলেন, দুজনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে দুইটি মামলা করা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার  (৫ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]