সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪

আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৫৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৫৯:০৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ মোট ১২৯ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) বেলা ফেওনে ১২টায় সলঙ্গা থানার দত্তকুষা (উত্তরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মোঃ মেহেদী হাসানের বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে মাদক পরিবহনের সময় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল রানা (২৮), মোঃ সেলিম (২৯), মোঃ সাওন আলী (২৮) ও মোঃ সবুর আলী (২৯)। তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় স্ক্যাফ ও ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]