চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপু (৩২) কে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩ মে) সন্ধ্যায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ দল সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে। তিনি রাউজান থানায় দায়ের করা মামলা নম্বর-২১ (তারিখ: ২৬ এপ্রিল ২০২৬), পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারার এজাহারনামীয় আসামি।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাউজান এলাকায় সংঘটিত কাউসার জামান বাবলু হত্যা মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।