তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময়

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:১১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:১১:৪০ অপরাহ্ন
রাজশাহীর তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে মতবিনিময় হরেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

রোববার (৩মে) সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সকলের কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর সাব- রেজিষ্টার ইয়াসির আরাফাত, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, জামায়াত নেতা আজাহার আলী, মাহাবুর চৌধুরী, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক গোলাম রাব্বানী,খাইরুল ইসলাম, রায়হান আলী, ওবাইদুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ সোহেল রানা, মুঞ্জুর রহমান ও আব্দুর রাজ্জাকসহ তানোর সাব-রেজিষ্ট্রি অফিসের সকল স্টাফ, সকল দলিল লেখক ও সকল নকল নবিসসহ দলীয় নেতা কর্মী ও সুধীজনসহ জমি রেজিষ্ট্রি করতে আসা ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন। তানোরে দলিল লেখক রয়েছেন ১৬০ জন নকল নবিস ৪৫ জন।

এব্যাপারে রাজমাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, আজ দলিল লেখক ও নকল নবিসসহ সাব রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এসেছিলাম। শুনলাম তাদের সমস্যা গুলো আমি আইন মন্ত্রী ও সংসদে সকলের সামনে তুলে ধরে দলিল লেখক ও নকল নবিসসহ কর্মচারীরা যেন সরকারী সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থার করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]