​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:০৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:০৭:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, ৬নং পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, ১০নং জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ১নং ভোমরাদহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও,০১৭২৫৬১০৬১০।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]