দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৭:৫৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৭:৫৬:২৭ অপরাহ্ন
দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

রবিবার (৩ মে) সকালে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় তিনি বলেন,জনগণের সেবাই আমার ব্রত। শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আমি নিবেদিতপ্রাণ। পুঠিয়া-দুর্গাপুরের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক" লায়লা নূর তানজু এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ শাহাবুল হক। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিন যেসব প্রকল্পের উদ্বোধন করা হয় তার মধ্যে রয়েছে,পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার ও কার্পেটিং,ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন,পৌর মার্কেট উন্নয়ন,সড়কবাতি স্থাপন ও জনকল্যাণমূলক অন্যান্য অবকাঠামো নির্মাণ 

স্থানীয় বাসিন্দারা জানান, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে দুর্গাপুর পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন শিক্ষাবিদ। তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]