মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৬:০৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৬:০৮:৩৬ অপরাহ্ন
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি মালদ্বীপে তাদের মেয়ে সারায়ার সঙ্গে ছুটি কাটিয়েছেন। তাদের এই পারিবারিক সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে কিয়ারার 'বেবি শার্ক' গাওয়ার মুহূর্তটি দারুণ প্রশংসিত হয়েছে।

শনিবার (২ মে) কিয়ারা ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তার পোশাকের পাশে সারায়ার ছোট ছোট পোশাক, টেবিলে সারায়ার গগলসের পাশে তার সানগ্লাস এবং রঙিন ছবির বই পড়ার একটি হৃদয়স্পর্শী দৃশ্য।

একটি ভিডিওতে লাইভ কুকিংয়ের সময় কিয়ারা মজার ছলে 'বেবি শার্ক' গাইছেন, আর সিদ্ধার্থ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। কিয়ারা ক্যাপশনে লিখেছেন, 'সূর্যস্নাত দিন, নোনতা চুল, আর আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে শান্তিতে ভরা একটি হৃদয়।'

গত বছরের জুলাইয়ে সারায়ার জন্ম হয়। সিদ্ধার্থ ও কিয়ারা এখনও তার মুখ প্রকাশ করেননি। মাতৃত্বকালীন ছুটি শেষে কিয়ারা 'টক্সিক' সিনেমায় দক্ষিণী তারকা যশের সঙ্গে কাজ করছেন। সিদ্ধার্থ ব্যস্ত আছেন তার নতুন ফোক-থ্রিলার 'ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট' নিয়ে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]