পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৪:১২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৪:১২:৫২ অপরাহ্ন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের (ইউপি) পাকড়ি উত্তর পাড়া গ্রামে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন এবং পরিবেশ দুষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে অবৈধভাবে পুকুর খনন এবং মাটি বাণিজ্যে করা হচ্ছে।

তানোরের মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর আদিবাসীপাড়া সংলগ্ন  প্রায় ৫ বিঘা আয়তনের পুকুর কেটে প্রায় ৩০ বিঘা করা হচ্ছে। পাকড়ি গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা তোফাজ্জুল হোসেন ওরফে তোফা রাজনৈতিক প্রভাববিস্তার এই পুকুর খনন করছে। পাকড়ি ইউনিয়নের  (ইউপি)পাকড়ি উত্তরপাড়া কুমড়া পুকুর থেকে মাটি বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আর ট্রাক্টরে এসব মাটি পরিবহণ করতে গিয়ে এলাকার পাকা-কাচা রাস্তা নস্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,গত কয়েকদিন যাবত লাঠিয়াল বাহিনীর পাহারা বসিয়ে দিন-রাত পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছে।পাকড়ি ইউপি বিএনপির নেতা তোফার পুকুর খননের মাটি এনে তানোরের ময়েনপুর পুকুর ভরাট করা হচ্ছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে তোফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার পুরাতন পুকুর সংস্কার করছেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]