রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:০০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:০০:৫৫ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সাথে রবিবার (৩ মে) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষকরা নগরীর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা-সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। এ সময় রাসিক প্রশাসক মহোদয় শিক্ষার মানোন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাসিক প্রশাসক বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শিক্ষা খাতের উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

সাক্ষাৎকালে আশীষ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জ্ঞানগৃহ মডেল একাডেমী, সূর্যমুখী আদর্শ শিশু একাডেমী, মনিং সান কিন্টারগার্টেন, আল-আরাফা একাডেমী, জান্নাত একাডেমী, ইউনিভারসাল স্কুল, সোনামনি বিদ্যাপীট, ইন্ডিপেনডেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]