জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার পেন্টাগন জানিয়েছে, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে এই সেনা প্রত্যাহার সম্পন্ন করা হবে।
বর্তমানে জার্মানিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক উপস্থিতি। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি ২০২২ সালের আগের স্তরের কাছাকাছি নেমে আসবে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনকে কারণ হিসেবে দেখা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। এর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করে।
পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ও সাম্প্রতিক বক্তব্যে অসন্তোষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে ন্যাটো জোটের ভেতরে নতুন চাপ তৈরি হতে পারে এবং ইউরোপীয় দেশগুলোর নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চাপ আরও বাড়বে। ইতোমধ্যে ন্যাটো সদরদপ্তর এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।