রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৭:৩০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৭:৩০:১৯ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মতিহার থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেকের জানাজা নামাজ শনিবার (২ মে) সকালে রাজশাহীর চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]