বাংলাদেশে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৪:২২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৪:২২:৫৮ অপরাহ্ন

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেমের যাত্রা শুরু হলো।
শনিবার (২ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। তবে দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি, যা বিএনপির ভিশনেও গুরুত্ব পেয়েছে। লেসো সোলার এবং জিরো টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের আগমন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একটি টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই হবে বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও প্রযুক্তি দেশে আসা ইতিবাচক উদ্যোগ। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে; পাশাপাশি সরকারকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্প ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড মূলত লিভেঞ্জা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত ২৫ বছর ধরে গার্মেন্টস অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ভেহিকেলস, অটোমোবাইলস, মেডিকেল অ্যাকসেসরিজ, সোলার এবং এসি নিয়ে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে লেসো সোলারের একমাত্র 'ন্যাশনাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর' হিসেবে দায়িত্ব পেয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর তাঁর বক্তব্যে বলেন, লিভেঞ্জা গ্রুপের দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক ঐতিহ্য এবং গ্রিনারি এনার্জি সলিউশনস-এর অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা বাংলাদেশের জ্বালানি খাতে একটি টেকসই পরিবর্তন আনতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, লেসো এবং জিরো টেকনোলজির মতো বিশ্বসেরা উদ্ভাবনী সমাধানগুলো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি।

ক্রেতারা বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের পণ্যগুলো অনলাইনে অর্ডারের পাশাপাশি সারাদেশে ৭০টিরও বেশি ডিলার আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]