অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:১৫:০১ অপরাহ্ন
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের পরিচালক পদে শপথ গ্রহণ করেছেন মো. আমিনুল ইসলাম আমিন।

বুধবার (২৯ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তিনি সেদিন শপথ নিতে পারেননি। পরে বুধবার পৃথকভাবে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

চেম্বার সূত্রে জানা যায়, নতুন পরিচালনা পর্ষদ ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং রাজশাহীর শিল্প খাতকে এগিয়ে নিতে কাজ করবে।

এদিকে পরিচালক হিসেবে শপথ নেওয়ায় মো. আমিনুল ইসলাম আমিনকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]