১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৩১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৩১:৫২ অপরাহ্ন
রাজশাহীতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১৮ বছর ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি বেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টায় রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক লেকপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার নাশকতা মামলা নং-১০২/০৭-এর আসামি বেলালকে আটক করা হয়। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনের ২ ধারায় দায়ের করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করে আসছিল বলে স্বীকার করেছে। এছাড়া মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]