আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১২:১৪:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১২:১৪:০৫ পূর্বাহ্ন
ইরানকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, তেহরানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘নরম নীতির দিন শেষ’। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান এখনো একটি ‘পরমাণু-মুক্ত’ চুক্তিতে সই করার সক্ষমতা দেখাতে পারেনি। 

ট্রাম্প পোস্টে লেখেন, ইরান নিজেদের পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং তাদের ‘বুদ্ধি হওয়া উচিত’। ওই পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবি প্রকাশ করেন, যেখানে হাতে অস্ত্রধারী অবস্থায় দেখা যায় তাকে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আরও দাবি করেন, ইরান বর্তমানে নেতৃত্ব সংকটে রয়েছে এবং তারা দ্রুত  হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত। 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানে নির্ধারিত বৈঠকে তিনি কোনো মার্কিন প্রতিনিধিদল পাঠাবেন না। এর আগে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা Jared Kushner-এর ইসলামাবাদ সফরের পরিকল্পনা ছিল। 

ট্রাম্পের ভাষ্য, ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো পরিকল্পনা না থাকায় এ সফর বাতিল করা হয়েছে। তিনি বলেন, উদ্দেশ্যহীন দীর্ঘ সফরে সময় ও অর্থ ব্যয় করতে তিনি রাজি নন। 

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্থান সফর করে দেশটির শীর্ষ কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]