রাজশাহীর তানোরে অবৈধ লেদের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কলমা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম সামসুদ্দীন এবং মায়ের নাম শরিফা বেগম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে কলমা বাজারের একটি লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মতিউর রহমান। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক
রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা জানান,কলমা বাজারের ওই লেদের দোকানের কোনো অনুমতি ছিলো না।এটা অবৈধ লেদের দোকান।
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।