লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১২:১২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১২:১২:৪৫ অপরাহ্ন
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৫৮ মিনিটে লোহাগাড়া রেঞ্জার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা ‘টিয়ার এক্স’ নামের মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এ অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের ভাঙন, বেহাল অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]