চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৮:৩৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৮:৩৩:০৫ অপরাহ্ন
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা দুপুর ২টায়। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। 

চট্টগ্রামের মাটিতে এই প্রথম সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে একই সফরে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় টি-টোয়েন্টি সিরিজে নামছে স্বাগতিক বাংলাদেশ। 

রোববার রাতে চট্টগ্রামে ঝড়সহ বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও কিছু সময় বৃষ্টি হলেও পরে রোদ উঠেছে। ফলে আপাতত নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ। 

নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতে সর্বোচ্চ ৩ ঘণ্টা ২০ মিনিট সময় ধরা হয়। তাই দুপুরে খেলা শুরু হলে আবহাওয়া অনুকূলে থাকলে ম্যাচ সম্পন্ন করতে বড় বাধা হওয়ার কথা নয়। তবে দিনের শেষভাগে আবহাওয়ার পরিবর্তন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]