বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৬:০২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৬:০২:২২ অপরাহ্ন
বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সহ বিএমডিএফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিএমডিএফ এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, বিএমডিএফের ইঞ্জিনিয়ার ইনফ্রাস্টকচার তানভীর হোসেন, ফিনানসিয়াল এনালিস্ট কাম কন্ট্রেলার মোঃ ইনামুল হক সহ রাসিকের প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে তুলে ধরেন বিএমডিএফ এর আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আহমদ জামান তারিক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]