জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৪৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৪৫:৩৭ অপরাহ্ন
দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক প্রশাসক।

শোক বিবৃতিতে রাসিক প্রশাসক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রিজিয়া বেগম আজ শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা রাজশাহীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]