দিনাজপুর জেলার নবাবগঞ্জ হতে র্যাব এবং বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র্যাব-৫ ,সিপিসি-৩।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকার করতোয়া কোরিয়ার সার্ভিস, নবাবগঞ্জ শাখা অফিসের সামনে ফাঁকা জায়গা হতে অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গত কয়েকদিন ধরে মাদক ব্যবসায়ীর একটি চক্র অবৈধ যৌন উত্তেজক সিরাপ ক্রয়-বিক্রয়ের জন্য আনা-নেওয়া করছে। বৃহস্পতিবার লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক অধিনায়ক, জয়পুরহাট ব্যটালিয়নের নেতৃত্বে ২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর টহল টিম এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ আভিযানিক দল গঠন করা হয়। অতঃপর র্যাব-৫, সিপিসি-৩ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত যৌন উত্তেজক সিরাপ সনাক্ত করে বিশেষ যৌথ আভিযানিক দল চিরুনি অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকার করতোয়া কোরিয়ার সার্ভিস, নবাবগঞ্জ শাখা অফিসের সামনে ফাঁকা জায়গা হতে আনুমানিক ২৫,২৯,০৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা-২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং ১২৬৫, তারিখ ২৩/০৪/২০২৬ ইং।