লেবানন-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল! ঘোষণা করলেন ট্রাম্প

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:১৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:১৪:৪৫ অপরাহ্ন
লেবানন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল! এ বারও এই যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে লেবানন এবং ইজরায়েলের প্রতিনিধিরা হোয়াইট হাউসে আলোচনায় বসতে পারেন।

হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠকের লেবানন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা জানান ট্রাম্প। ওই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিয়ো, ইজরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৈঠকে বসবেন।

একই সঙ্গে এ-ও জানান, ওই অঞ্চলের শান্তি তখনই ফিরবে, যখন ইরান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে টাকা দেওয়া বন্ধ করবে। ট্রাম্প জানিয়েছেন, হিজবুল্লার থেকে আত্মরক্ষা করতে লেবাননকে সাহায্য করার জন্য আমেরিকা তাদের সঙ্গে কাজ করবে।

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর পরই লেবাননের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইজরায়েলি আগ্রাসন এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিবাদে হামলা শুরু করে। নেতানিয়াহুও লেবাননের এই গোষ্ঠীর বিরুদ্ধে পর পর হামলার নির্দেশ দিয়ে গিয়েছেন। ইজরায়েলের হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে সাধারণ মানুষই বেশি। ঘরছাড়াও অনেকে। সেই অস্থিরতার মধ্যেই দিন দশেক আগে লেবানন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]