জয়পুরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১২:৫৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১২:৫৬:২৫ অপরাহ্ন
জয়পুরহাট জেলার পাঁচবিবি হতে ২৭৯ পিস ট্যাপেন্টাডল সহ মোঃ সোহানুর ইসলাম (২৩) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাঁচবিবি থানাধীন সিট মানিক গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সোহানুর ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পশ্চিম কড়িয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সিট মানিক গ্রাম এলাকায় একজন মাদক কারবারী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল সেখানে অভিযান চলিয়ে করে মাদক কারবারী মোঃ সোহানুর ইসলামকে গ্রেফতার করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ২৭৯ পিস ট্যাপেন্টাডল, যার ওজন ১১২ (একশত বার) গ্রাম, যার মূল্য অনুমান (২৭৯^৩০০) = ৮৩,৭০০/- (তিরাশি হাজার সাত শত) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার মাদক কারবারী মোঃ সোহানুর ইসলাম চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। 
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]