মোহনপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:১০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:১০:২৫ অপরাহ্ন
রাজশাহী মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।

বৃহস্পতিবার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আখতার হোসেন।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার,বক্তব্য রাখেন,মোহনপুর থানার ওসি ( অফিসার ইনচার্জ) মিজানুর রহমান, ডাঃ ইসমাইল হোসেন সহ মেডিকেল অফিসার সিনিয়র স্টাফ নার্স,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)সহ অন্যান্য হাসপাতালের কর্মকর্তা বৃন্দ। পুষ্টি বিষয়ে প্রজেক্টর এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন ডাঃ মোঃ মুশাব্বির আহমেদ ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]