আমদাবাদে এক লাইভ কনসার্টে পারফরম্যান্স ঘিরে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় গায়িকা জ্যাসমিন সন্ডলাস। ধুরন্ধর ছবির ভাইরাল গান ‘শারারত’-এর গায়িকা হিসেবে পরিচিত এই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, লাইভ শোতে তিনি প্রকৃতপক্ষে গান না গেয়ে লিপসিঙ্ক করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি আমদাবাদের ওই কনসার্টে পারফর্ম করার সময় জ্যাসমিন মঞ্চে দাঁড়িয়ে নিজের গায়ে পানি ঢেলে দেন, যা দর্শকদের মধ্যে বিস্ময় তৈরি করে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি পরিহিত অবস্থায় ‘শারারত’ পরিবেশনের আগে তিনি বোতল থেকে মাথা ও শরীরে পানি ঢালেন এবং পরে গানের সঙ্গে নাচের হুক স্টেপ করেন।
তবে বিতর্কের সূত্রপাত হয় অন্য একটি বিষয় ঘিরে। উপস্থিত দর্শকদের একাংশের দাবি, পুরো পারফরম্যান্স জুড়েই গায়িকা লাইভে গান না গেয়ে ব্যাকগ্রাউন্ড ট্র্যাকের সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন। ভিডিওতে এমন দৃশ্যও দেখা যায়, মাইক মুখ থেকে সরিয়ে নেওয়ার পরও গান বাজতে থাকে। এতে লিপসিঙ্কের অভিযোগ আরও জোরালো হয়।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, লাইভ শোতে যদি শিল্পীরা গানই না গেয়ে লিপসিঙ্ক করেন, তবে দর্শকরা উচ্চমূল্যের টিকিট কেটে কেন কনসার্টে যাবেন। কেউ কেউ পারফরম্যান্সের ধরন নিয়েও আপত্তি জানিয়ে এটিকে ‘অশালীন’ বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, জ্যাসমিন সন্ডলাস ধুরন্ধর ছবিতে শুধু শারারত নয়, আড়ি আড়ি ম্যায় অর তু ও জাইয়ে সাজনা’সহ একাধিক জনপ্রিয় গান গেয়েছেন। পাঞ্জাবের জলন্ধরে জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ২০০৮ সালে সঙ্গীতজগতে আত্মপ্রকাশের পর কিক ছবির ইয়ার না মিলে গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর একাধিক বলিউড ছবিতে প্লেব্যাক করে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
তবে সাম্প্রতিক এই বিতর্কে গায়িকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।