নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৫৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৫৪:২৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সোয়া ১টায় বোয়ালিয়া থানার গোরহাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজুকে; রাত পৌনে ৯টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে শিমুলকে এবং রাত পৌনে ১০টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে সেলিমকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো: রাজু (৩০); কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মো: নাসিরুদ্দিন রেন্টুর ছেলে মো: শিমুল (২০) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার গন্ডোগোহালী গ্রামের মৃত আ: রহমানের ছেলে (বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড়ে বসবাসরত) মো: সেলিম (৪০)। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মাদক কারবারী সেলিমের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপির বিভিন্ন থানায় মোট ৫টি মাদক সংক্রান্ত এবং ১টি অন্যান্য মামলা চলমান রয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]