চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:২৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:২৯:২৭ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী এবং মঙ্গলবার গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেটের অদরে পৌছলে ৩৫বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ওই নারীর শরীর থেকে ২ টি বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থনীয়দের ধারনা ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে একই দিন গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় গভীর রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবক মারা যান। তার শরীর থেকেও ১টি পা বিছিন্ন হয়ে গেছে। সে কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। এলাকাবাসীর দাবি সোহাগ নেশাগ্রস্থ। হয়ত রাতে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে তাকে সামাজিক কবস্থানে দাফন করা হয়েছে।

সারদা ষ্ট্রেশন মাষ্টার ইকবাল কবির জানান,নিহত ওই নারী আত্মহত্যা করেছেন। ওই যুবক নেশাগ্রস্থ । হয়ত নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পড়ে যাওয়ায় তার মৃত্যূ হয়ে থাকতে পারে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]