নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:০৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:০৭:৪৬ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), তাঁদের ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।

পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান চলছে মৃত্যুর সঠিক কারণ পরে জানানো হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]