বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:০৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:০৬:৩২ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া ছাড়া বাকি ছয় জেলার সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। 

ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান, মহানগর দায়রা জজ আব্দুল কুদ্দুস, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈষা, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, জিপিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]