রাজশাহী নগরীতে হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে ৩৮ বোতল ফেয়ারডিল-সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে বেলপুকুর বাইপাস এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে হানিফ পরিবহন থেকে এই মাদক মাদক জব্দ করা হয়। তবে গ্রেফতার যাত্রীর নাম জানানো হয়নি।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। তবে প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার মাদক কারবারীর নাম উল্লেখ করা হয়নি।
র্যাব জানায়, নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকায় মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী একটি হানিফ পরিবহন বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে এক যাত্রীর ব্যাগের ভেতর থেকে ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়| পরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।