নগরীর রাজপাড়া থানায় গাঁজা-সহ চিহ্নিত মাদক কারবারী রাব্বি গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৮:০৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৮:০৪:২২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা-সহ মোঃ রাব্বি (২৬), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা জব্দ করা হয়| তবে গাঁজার পরিমান উল্লেখ ককরা হয়নি।

গ্রেফতার মোঃ রাব্বি, সে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকার মোঃ রজবের ছেলে।

আরএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে ৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]