রাজশাহী নগরীতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা-সহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১২টায় নগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেহ তল্লাশি করে নারী মাদক কারবারী সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও কবির হোসেনের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ সাইমা খাতুন (২৪), সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে, মোঃ আব্দুর রশীদ (৪০), সে শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে ও মোঃ কবির হোসেন (২৯), সে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মোঃ তাজকেরাতুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাইমা খাতুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা ও একটি দ-বিধির মামলা এবং সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া কবির হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।