বগুড়ার শিবগঞ্জে বাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ও গয়না না পেয়ে ডাকাতরা ফ্রিজে থাকা মাছ-মাংস এবং গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গরু লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার পীরব ইউনিয়নের মীরপুর গ্রামে ইউছুফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ইউছুফ আলী গণমাধ্যমকে বলেন, রাত ৩টার পর ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা তাকে ও তার স্ত্রী মোরশেদা আক্তারকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ডাকাতরা ১২ হাজার টাকা ও প্রায় ছয় আনা ওজনের স্বর্ণালংকার পায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ফ্রিজে থাকা মাছ ও মাংস বের করে নেয়। পাশাপাশি ঘরের কাপড়চোপড়ও নিয়ে যায়।
যাওয়ার সময় ডাকাতরা গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গরুও নিয়ে যায়। তারা ইউছুফ আলী ও তার স্ত্রীকে বেঁধে রেখেই চলে যায়। পরে ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে স্থানীয়দের বিষয়টি জানান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।